স্বাগতম প্রিয় ছাত্র-ছাত্রী বৃন্দ
শিক্ষক পরিচিতি
মোঃ নাজমুল হুদা
সহকারি শিক্ষক
হরিশ্চন্দ্রপাঠ পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
জলঢাকা,নিলফামারী
পাঠ পরিচিতি
শ্রেনিঃ৫ম
বিষয়ঃবাংলাদেশ ও বিশ্ব পরিচয়
অধ্যায়ঃ১২
পৃষ্ঠাঃ৯৯
পাঠ্যাংশঃজাতিসংঘ
শিখন ফলঃ
16.3.1- শিক্ষার্থীরা জাতিসংঘ কি বলতে পারবে
১৬.৩.৪-শিক্ষার্থীরা জাতিসংঘের কয়েকটি উন্নয়নমুলক সংস্থার নাম ও কাজ বলতে পারবে
চলো এবারে শুরু করা যাক
বিভিন্ন জাতি
২য় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা
জাতিসংঘ কি?
জাতিসংঘ বিশ্বের জাতিসমুহের একটি সংগঠন,যার লক্ষ্য হলো আন্তর্জাতিক অঙ্গনে আইন ,নিরাপত্তা,অর্থনৈতিক উন্নয়ন ,সামাজিক অগ্রগতি এবং মানবাধিকার বিষয়ে,পারষ্পারিক সহযোগিতার পরিবেশ সৃষ্টি করা
জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়;১৯৪৫,২৪ অক্টোবর
বাংলাদেশ যোগদান করেনঃ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর
সদর দফতরঃনিউইয়র্ক,যুক্তরাষ্ট্র
সাধারণ পরিষদ
অছি পরিষদ
সচিবালয়
আন্তর্জাতিক আদালত
নিরাপত্তা পরিষদ
অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
৬ টি শাখা
সাধারন পরিষদ
বিভিন্ন পরিষদের কাজ
এই পরিষদে বিভিন্ন সদস্য শাখার নির্বাচন ,বিশ্বের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ হয় ।১৯৮৬ সালে বাংলাদেশের হুমায়ুন রশিদ চৌধুরী সভাপতির দায়িত্ব পালন করেছেন
নিরাপত্তা পরিষদ
বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করে এই পরিষদ।এর পাঁচটি স্থায়ী সদস্য হলো যুক্তরাজ্য,যুক্তরাষ্ট্র ,ফ্রান্স,রাশিয়া ,চীন।বাংলাদেশ অস্থায়ী সদস্য হিসেবে দুইবার এই পরিষদের দায়িত্ব পালন করে
অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
এটি বিভিন্ন দেশের সামাজিক অর্থনৈতিক সমস্যা যেমন-দারিদ্র্য দূরীকরন,শিক্ষা, বেকারত্ব ইত্যাদি ক্ষেত্রে জীবন যাত্রার মান উন্নয়নে কাজ করে
অছি পরিষদ
এর কাজ অছিভুক্ত এলাকা সমূহের তত্ত্বাবোধন করা।বর্তমানে এর কাজ নেই বললেই চলে।।
সচিবালয়
এটি সকল প্রশাসনিক কাজ পরিচালনা করে।বর্তমানে জাতিসঙ্ঘের মহাসচিব পর্তুগালের এন্টনিও গুতেরেস
আন্তর্জাতিক আদালত
সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সীমানা সহ যেকোনো বিরোধ মীমাংসা নিয়ে কাজ করে।২০১২ সালে বঙ্গপসাগরে মিয়ানমারের সাথে সমুদ্র বিরোধ নিয়ে বাংলাদেশ নিজের পক্ষে রায় পায়
গ্রুপভিত্তিক কাজ
গ্রুপ-----B
বিজোড় রোল
শিক্ষার্থীরা ২০ মিনিট গ্রুপভিত্তিক পড়াশোনা করবে তারপর জোড় বিজোড়কে এবং বিজোড় জোড়কে প্রশ্ন করবে।
গ্রুপ-----A
জোড় রোল
মূল্যায়ন
জাতিসংঘ কি?
জাতিসংঘের সদর দফতর কোথায়?
বাংলাদেশ কতসালে জাতিসংঘের সদস্য হয়?
জাতিসংঘের শাখা গুলোর নাম বলো?
শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সংস্থা
১৯৪৫ সালের,২৪ অক্টোবর
নিউইয়র্ক
২৫ সেপ্টেম্বর,১৯৭৪
সাধারণ পরিষদ,নিরাপত্তা পরিষদ,অছি পরিষদ,সামাজিক ও অর্থনৈতিক পরিষদ,সচিবালয়,আন্তর্জাতিক আদালত
জাতিসংঘ কতসালে প্রতিষ্ঠিত হয়
বাড়ির কাজ
আজকে যেসব পাঠ আলোচনা হলো সব
ভালোভাবে মুখস্ত করে আসবে
ধন্যবাদ সবাইকে