আজকের পাঠে সবাইকে স্বাগতম
পরিচিতি
শিক্ষক পরিচিতি
মোছাঃ নার্গিস আক্তার
সহকারী শিক্ষক
রামডাংগা সরকারী প্রাথমিক বিদ্যালয়
ডিমলা, নীলফামারী
পাঠ পরিচিতি
শ্রেণীঃ দ্বিতীয়
বিষয়ঃ বাংলা
পাঠঃজলপরি ও কাঠুরে
পাঠ্যাংশঃ এক বনে বাস.........আমি দেখছি।
পৃষ্ঠাঃ ২৪
শিখনফল
শোনাঃ
১.২.১. পাঠের অন্তর্গত ছোট ছোট বাক্য শুনে বলতে পারবে।
১.৩.২. অনুরোধ শুনে পালন করতে পারবে।
১.৩.৩. প্রশ্ন শুনে বুঝতে পারবে।
২.২.১. গল্প শুনে বুঝতে পারবে।
বলাঃ
১.১.২. বাক্যস্থিত শব্দে ব্যবহৃত বাংলা যুক্তবর্ণের ধ্বনি স্পষ্ট ও শুদ্ধভাবে বলতে পারবে।
১.৩.২. কোন বিষয়ে প্রশ্ন করতে ও প্রশ্নের উত্তর দিতে পারবে।
২.৩.২. ছবি দেখে গল্প বলতে পারবে।
২.৪.১. নিজের ভাষায় গল্প বলতে পারবে।
২.৪.২. নিজের ভাষায় গল্প সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে পারবে।
২.৫.২. বিভিন্ন বিষয় বর্ননা করতে পারবে।
৪.১.১. অধীত বিষয় সম্পর্কে অনুভূতি শুদ্ধভাবে ব্যক্ত করতে পারবে।
পড়া
১.৪.১. পাঠ্যপুস্তকের শব্দ শুদ্ধ উচ্চারণে পড়তে পারবে।
১.৪.২. পাঠ্যপুস্তকের বাক্য প্রমিত উচ্চারণে পড়তে পারবে।
১.৪.৩. সমমানের বইয়ের শব্দ শুদ্ধ উচ্চারণে পড়তে পারবে।
১.৪.৪. সমমানের বইয়ের বাক্য প্রমিত উচ্চারণে পড়তে পারবে।
২.৪.১. গল্প পড়তে পারবে।
২.৪.২. গল্প পড়ে বুঝতে পারবে।
২.৪.৩. রুপকথা পড়তে পারবে।
২.৪.৪. রুপকথা পড়ে বুঝতে পারবে।
২.৫.২. কথকপথন আকারে লেখা বিষয় পড়ে বুঝতে পারবে।
২.৫.৩. বর্ণনামূলক বিষয় পড়তে পারবে।
২.৫.৪. বর্ণনামূলক বিষয় পড়ে বুঝতে পারবে।
পাঠের শিরোনাম
জলপরি ও কাঠুরে
আজকের পাঠ্যাংশঃ এক বনে বাস............আমি দেখছি।
এক বনে বাস করত এক গরিব কাঠুরে। কাঠ বেচে তার সংসার চলত।
একদিন কাঠুরে নদীর ধারে কাঠ কাটছিল। হঠাৎ কুড়ালটি পরে গেল নদীতে।
নদীতে ছিল অনেক স্রোত ও কুমিরের ভয়।
ভয়ে সে নদীতে নামতে পারল না।কুড়াল কেনার টাকাও ছিল না।
তাই মনের দুঃখে সে কাঁদতে লাগল।এভাবে কেটে গেল কিছুক্ষন।
হঠাৎ নদী থেকে উঠে এলো এক জলপরি। সে কাঠুরেকে বলল, তুমি কাঁদছ কেন?কাঠুরে বলল, আমার কুড়ালটি নদীতে পড়ে গেছে। জলপরি বলল, তুমি কেদো না, আমি দেখছি।
আজকের পাঠের নতুন শব্দ
চলো কিছু নতুন শব্দ শিখি। শব্দগুলো পাঠ্যাংশ থেকে খুজে বের করি এবং সেগুলোর অর্থ জানি
বন, কাঠুরে,গরিব, বেচে, সংসার, নদী, স্রোত, কুমির, দুঃখ,কিছুক্ষন, জলপরি, কুড়াল
শব্দ
অর্থ
বাক্য
বন
জঙ্গল
আমাদের গ্রামে একটি জারুল গাছের বন আছে।
কাঠুরে
যিনি কাঠ কাটেন
মাহিনের বাবা একজন কাঠুরে।
গরিব
ধনহীন
গরিব মানুষের দুঃখের শেষ নেই।
বেচে
বিক্রি করা
কাঠুরে বাজারে কাঠ বিক্রি করে।
সংসার
পরিবার
কাঠুরে কাঠ বিক্রি করে তার সংসার চালায়।
নদী
জলপ্রবাহ
নদীতে কুমির থাকে।
স্রোত
জলের ধারা
নদীর স্রোত সবকিছু ভাসিয়ে নিয়ে যায়।
কুমির
হিংস্র উভচর প্রানী
কুমির জলে এবং স্থলে উভয় জায়গাতে বসবাস করে।
দুঃখ
মনের কষ্ট
কাঠুরে কুড়াল হারানোর দুঃখে কাঁদতে লাগলো।
কিছুক্ষণ
অল্প সময়
কাঠুরে নদীর ধারে কিছুক্ষণ বসে থাকল।
জলপরি
জলকন্যা
জলপরি জলের নিচে বসবাস করে।
কুড়াল
কাঠ কাটার হাতিয়ার
কাঠুরে কুড়াল দিয়ে বনে কাঠ কাটতে যায়।
এবার এসো গল্পটি ভিডিও আকারে দেখে নেই
চলো আজকের পাঠ্যাংশের যুক্তবর্ণগুলো খুজে বের করি
স্রোত
কিছুক্ষন
চলো যুক্তবর্ণগুলো ভেংগে দেখি এবং খাতায় লিখি
স্রোত
স
স্র
র ফলা
কিছুক্ষণ
ক্ষ
ক
ষ
দল গঠন
শাপলা
কদম
জবা
গোলাপ
আজকের পাঠ থেকে যুক্তবর্ণ শব্দগুলো খুজে বের কর?
দলীয় কাজ
মূল্যায়ন
প্রশ্ন শুনে বুঝে এক কথায় উত্তর করবে।
কাঠুরে কি দিয়ে কাঠ কাটে?
কাঠুরে কাঠ কাটতে কোথায় যায়?
নদীতে কীসের ভয় ছিল?
বাড়ীর কাজ
আজকের পাঠ্যাংশের যুক্তবর্ণ গুলো দিয়ে নতুন দুটি করে শব্দ লিখে নিয়ে এসো।
স্রোত, কিছুক্ষন
সবাইকে ধন্যবাদ