আসসালামু আলাইকুম। আমি
মোঃ শাহরিয়ার যুবায়ের, আসন্ন জকসু নির্বাচনে
শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক পদের একজন প্রার্থী।
আমার ব্যালট নং ৫। আমার লক্ষ্য কোনো চাপিয়ে দেওয়া ইশতেহার তৈরি করা নয়, বরং আপনাদের দৈনন্দিন সমস্যাগুলো শুনে এবং বুঝে একটি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা সাজানো।
এই ফর্মটি সেই যাত্রার প্রথম ধাপ। শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে আপনারা কী কী সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং কী ধরনের পরিবর্তন চান, তা সরাসরি আপনাদের মুখ থেকে শুনতে চাই। আপনাদের প্রতিটি মতামতই আমার কাছে গুরুত্বপূর্ণ এবং আমার ভবিষ্যৎ কাজের জন্য পথপ্রদর্শক।
আমার আইডি: B220304038
সেশনঃ ২০২২-২৩
উল্লেখ্য, এই ফর্মটি পুরোপুরি অ্যানোনিমাস থাকবে। আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে, যদি না আপনি স্বেচ্ছায় তা প্রকাশ করতে চান।