আন্তর্জাতিক নদী দিবস ২০২৬
আগামী ১৪ মার্চ ২০২৬ তারিখে বিশ্বব্যাপী উদযাপিত হতে যাচ্ছে ২৯ তম আন্তর্জাতিক নদী দিবস। এই উপলক্ষে নদী, নদী-রক্ষাকারী দল ও পৃথিবীর সকল জীবের জন্য নদীর অপরিহার্য ভূমিকার প্রতি সম্মান জানাতে আমরা আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

এ বছরের প্রতিপাদ্য— “নদী বাঁচাও, জীবন বাঁচাও”। জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক সংকটের এই সময়ে নদী আমাদের জীবন, স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, জীবিকা ও জীববৈচিত্র্যের মূল ভিত্তি। সুস্থ নদী ছাড়া একটি ন্যায্য, নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ কল্পনা করা যায় না। তাই নদী রক্ষায় সম্মিলিত পদক্ষেপ গ্রহণ আজ সময়ের দাবিতে পরিণত হয়েছে।

নদী সংরক্ষকদের কাছ থেকেই মূলত নদী দিবসের ধারণাটি আসে । ব্রাজিলে, বাঁধে ক্ষতিগ্রস্ত জনগণ সর্বপ্রথম ১৯৯৭ সালের মার্চ মাসে একটি আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে এই নদী দিবস পালন করে। এরপর থেকে সারা বিশ্বের বিভিন্ন স্থানে হাজার হাজার কর্মসূচির মাধ্যমে এ দিবসটি পালিত হয়।

এই দিনে আপনি চাইলে আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে আয়োজিত কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারেন অথবা নিজ উদ্যোগে আপনার এলাকায় নদী পরিষ্কার কার্যক্রম, নদীভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান, নৌকা ভ্রমণ, জল-আচার, সচেতনতামূলক সভা কিংবা ডিজিটাল প্রচারণার আয়োজন করতে পারেন। আপনার যে কোনো উদ্যোগই নদী রক্ষার আন্দোলনকে আরও শক্তিশালী করবে।

আপনি যদি কোনো ইভেন্ট আয়োজন বা অংশগ্রহণে আগ্রহী হয়ে থাকেন, তবে নিচের তথ্যগুলো আমাদের সঙ্গে শেয়ার করুন, যাতে আপনার ইভেন্টটি আন্তর্জাতিক নদী দিবসের ইন্টারেক্টিভ মানচিত্রে যুক্ত করা যায়

ইভেন্ট শেষে ছবি ও অন্যান্য উপকরণ নীচের ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ রইল: dayofaction@internationalrivers.org


Sign in to Google to save your progress. Learn more

ইভেন্টের শিরোনাম

*
 দেশ/শহর/নদী *
সংস্থা (যদি থাকে)
 ইভেন্ট পয়েন্ট পার্সনের নাম *
ইভেন্ট পয়েন্ট পার্সনের ইমেল *
ইন্টারন্যাশনাল রিভার্সের প্রতিনিধি যোগাযোগ করতে পারলে সম্মতি আছে কি না *
ইভেন্টের সংক্ষিপ্ত বিবরণ *
ইভেন্ট সংক্রান্ত ওয়েবসাইট/ফ্লায়ার/লিঙ্ক (যদি থাকে)
ইভেন্ট ফ্লায়ার শেয়ার করতে আগ্রহী কি না If so please contact dayofaction@internationalrivers.org  *
সোশ্যাল মিডিয়া ও ফ্লিকার অ্যালবামে ইভেন্টের তথ্য শেয়ারের সম্মতি If so, please share any materials with dayofaction@internationalrivers.org  *
 ইন্টারন্যাশনাল রিভার্স মেইলিং লিস্টে যুক্ত হতে আগ্রহী কি না *
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This form was created inside of International Rivers.

Does this form look suspicious? Report