পাঠাও ডেলিভারি এজেন্ট চাকরি আবেদনের ফর্ম

আপনি কি মাসে ৩৫,০০০ হাজার টাকা পর্যন্ত আয় করতে চান? তাহলে পাঠাও কুরিয়ার-এর ডেলিভারি এজেন্ট হিসেবে যোগ দিন এখনই! আপনার সাইকেল এবং স্মার্টফোন থাকলেই, আপনি পাঠাও কুরিয়ারে ডেলিভারি এজেন্ট হিসেবে কাজ শুরু করতে পারবেন। এজেন্ট হিসেবে জয়েন করতে ফরমটি পূরণ করুন। আমাদের একজন প্রতিনিধি শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করবেন।

কাজের এলাকাঃ বনানী, লালবাগ, উত্তরা, পল্লবী, মালিবাগ, মতিঝিল, মোহাম্মদপুর, দিয়াবাড়ি, শেওড়াপাড়া, বাসাবো, হাজারীবাগ, ডেমরা, মিরপুর-১, বসুন্ধরা, রায়েরবাগ, বাড্ডা, সিদ্ধিরগঞ্জ, বন্দর, নারায়ণগঞ্জ, সোনারগাঁও এবং গজারিয়া

ডেলিভারি এজেন্টদের দায়িত্বসমূহ:

  • নির্ধারিত জোনের মধ্যে পার্সেল দ্রুত এবং দক্ষতার সঙ্গে সরবরাহ করা, নির্ধারিত সেবা এলাকা ও সময়সূচি অনুসরণ করে।
  • প্রদত্ত ডেলিভারি ম্যানিফেস্ট অনুযায়ী পার্সেল সময়মতো, সঠিক এবং নিরাপদে সরবরাহ নিশ্চিত করা।
  • সংগ্রহ করা নগদ টাকা নির্ধারিত হাব টিমে সঠিকভাবে জমা দেওয়া এবং প্রতিটি ডেলিভারির জন্য সঠিক মিল নিশ্চিত করা।
  • পেশাদার এবং গ্রাহক-কেন্দ্রিক মনোভাব বজায় রেখে সব ধরনের যোগাযোগে ইতিবাচক সম্পর্ক তৈরি করা।
  • সকল প্রয়োজনীয় ডকুমেন্টেশন এবং নীতিমালা অনুযায়ী নির্ভুলভাবে আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করা।
  • পার্সেল সাবধানে পরিচালনা করা, যাতে ক্ষতি এড়ানো যায় এবং গ্রাহকের কাছে নিরাপদে সরবরাহ নিশ্চিত করা।
  • ডেলিভারি প্রক্রিয়া এবং মাঠে ঘটে যাওয়া আপডেট সম্পর্কে নির্ধারিত হাবে সময়মতো ও স্পষ্ট প্রতিবেদন প্রদান করা।

প্রয়োজনীয় কাগজপত্র:

১। সম্প্রতি সময়ের সিভি- ১ কপি।

২। সম্প্রতি সময়ের তোলা পাসপোর্ট সাইজের ছবি- ৬ কপি (ল্যাব প্রিন্ট পিছনে স্বাক্ষর সহ)।

৩। জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/জন্ম নিবন্ধন- ২ কপি (ফটোকপি)।

৪। বর্তমান ঠিকানার সম্প্রতি সময়ের (চলমান মাস সহ যে কোন ৩ মাস) বিদ্যুৎ/পানি/গ্যাস বিল বা কার্ডের- কপি (ফটোকপি)।

৫। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র- ১ কপি (ফটোকপি)।

৬। প্রধান অভিভাবকের (মা/বাবা/ভাই/বোন) জাতীয় পরিচয়পত্র- ২ কপি (ফটোকপি)।

৭। প্রধান অভিভাবকের পাসপোর্ট সাইজের ছবি- ২ কপি (ল্যাব প্রিন্ট পিছনে স্বাক্ষর সহ)।

৮। প্রধান অভিভাবক যদি আপনার সঙ্গে বসবাস না করে তাহলে তার বর্তমান ঠিকানার সম্প্রতি সময়ের (চলমান মাস সহ যে কোন ৩ মাস) বিদ্যুৎ/পানি/গ্যাস বিল বা কার্ডের- ২ কপি (ফটোকপি)।

৯। দ্বিতীয় অভিভাবকের জাতীয় পরিচয়পত্র- ১ কপি (ফটোকপি)।

১০। দ্বিতীয় অভিভাবকের পাসপোর্ট সাইজের ছবি- ১ কপি (ল্যাব প্রিন্ট পিছনে স্বাক্ষর সহ)।

১১। একটি স্মার্ট মোবাইল ফোন থাকতে হবে।

১২। একটি সাইকেল থাকতে হবে।

১৩। বাইকারদের জন্য উপরোক্ত কাগজগুলোর সাঙ্গে অতিরিক্ত মোটর সাইকেলের রেজিস্ট্রেশন কাগজ, ব্যক্তিগত ড্রাইভিং লাইসেন্স ও মোটর সাইকেলের ট্যাক্স টোকেন (কাগজের মেয়াদ নিন্মে ২ মাস) থাকতে হবে- ১ টি করে ফটোকপি।

১৪। জন্ম নিবন্ধনের ক্ষেত্রে কাউন্সিলর/চেয়ারম্যান সনদ আব্যশক (সত্যায়িত ছবি সহ)।

বিঃদ্রঃ প্রধান অভিভাবক (মা/বাবা/ভাই/বোন) যদি জীবিত না থাকে তাহলে স্ব-স্ত্রী প্রধান অভিভাবক করতে হবে। তবে শর্ত থাকে যে, বিবাহের কাবিন নামার ফটোকপি আব্যশক। দ্বিতীয় অভিভাবক শ্বশুর/শ্বাশুড়ি অথবা ছেলে/মেয়ে (১৮+ বছরের উর্ব্ধে)।

Sign in to Google to save your progress. Learn more
আপনি কোথা থেকে আপ্লিকাশনের লিঙ্ক পেয়েছেন? *
Next
Clear form
Never submit passwords through Google Forms.
This form was created inside of Pathao Limited.

Does this form look suspicious? Report