ইন্টারনেটের দাম কমানোর দাবিতে জনমত জরিপ ।
আসসালামুয়ালাইকুম আপনারা নিশ্চয়ই অবগত আছেন পিসিহেল্পলাইনবিডি.কম সর্বপ্রথম ইন্টারনেটে দাম কমানো, গতি বাড়ানো ও ফ্রিল্যান্সারদের স্বার্থে বাংলাদেশে পেপাল চালু সহ সাত দফা দাবিতে সংবাদ সম্মেলন ও রাজপথে নেমে জেলায় জেলায় মানববন্ধন করে ,
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের দাবীর সাথে একমত পোষণ করেছে দেশের শীর্ষ প্রযুক্তিবিদরা বাংলাদেশের শীর্ষ রাজনীতিবিদরাও এব্যাপারে মুখ খুলতে শুরু করেছে , কেউ কেউ নির্বাচিত হলে দাম কমানো আশ্বাস দিচ্ছেন, কিন্তু আমরা এতে বিশ্বাসী নয় তাই ইন্টারনেটের দাম কমানো ও গতি বাড়ানোর দাবি চাঙ্গা রাখতে জনমত সংগ্রহ শুরু করেছি, কারন জনসমর্থন ছাড়া কোন আন্দোলন সফল হয়না ।
আমরা কমপক্ষে ৫০ হাজার জনের মতামত পেলে আমরা বিভিন্নভাবে আমাদের যৌক্তিক দাবিতে সরকারকে চাপ প্রয়োগ করে যাবো ।
আপনি তথ্য দিয়ে সহযোগিতা করুন ও বন্ধুদের সাথে শেয়ার করে মতামত দিতে বলুন ।
ধন্যবাদ